চুল সোজা করার ঘরোয়া পদ্ধতিগুলো জানুন
- ওমেন্সকর্নার ডেস্ক
- জুন ৪, ২০২০
মুলতানি মাটি : মুলতানি মাটি প্রাকৃতিকভাবে চুলকে সোজা রাখতে পারে। আধা কাপের মতো মুলতানি মাটি সামান্য তরল দুধের সাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরী করুন। এই প্যাক চুলে লাগিয়ে রাখুন বিশ মিনিটের মতো। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিন দিন এই প্যাক ব্যবহার করুন। অথবা ডিমের সাদা অংশের সাথে ও মুলতানি মাটি দিয়ে প্যাক তৈরী করে চুলে লাগাতে পারেন। অথবা ঝামেলা এড়াতে শুধু মুলতানি মাটি ও ব্যবহার করা যাবে। তবে এতে ফল একটু দেরিতে পাবেন
এলোভেরা : এলোভেরার অনেক গুণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো চুল সোজা করার ক্ষমতা। এলোভেরাতে আছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা, স্বাভাবিক নিয়মেই চুল সোজা রাখতে পারে। সরাসরি চুলে এলোভেরার রস লাগিয়ে নিতে পারেন। অথবা যেকোন ধরনের তেলের সাথে এলোভেরার রস (বেশি পরিমাণে) লাগিয়ে নিতে পারেন। রেগুলার এলোভেরার রস ব্যবহারে আপনার চুল পড়ার সমস্যাও কমবে।
হট অয়েল ট্রিটম্যান্ট : হট অয়েল ম্যাসেজিং চুল সোজা রাখার আরেকটি অন্যতম পদ্ধতি । চুলে সাধারনত তেল তো দেওয়াই হয়, তেল লাগানোর আগে তা সামান্য গরম করে চুলে বিশ মিনিটের মতো ম্যাসেজ করে নিন। এক থেকে দেড় ঘন্টা পর যেকোন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে সাত দিনও এই পদ্ধতি কাজে লাগান কোন সমস্যা নেই। তিলের তেল, নারিকেল তেল ও আমন্ড অয়েল হট অয়েল ট্রিটম্যান্টের জন্য সেরা।
ডিম ও অলিভ অয়েল: ডিম চুলকে মজবুত রাখে ও অলিভ চুলে বাড়তি শাইন আনে, কিন্তু এই দুইয়ের মিশ্রণে চুল করতে পারেন সোজা !
যা করতে হবে, দুটো ডিম খুব ভালো করে ফেঁটে নিন । এর সাথে তিন টেবিল চামচ অলিভ অযেল মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালো করে এই প্যাক লিগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে নিলে ভালো। এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন সপ্তাহে অন্তত দু বার এই প্যাক ব্যবহার করতে পারেন।
ভিনেগার: চুল সোজা করতে ভালো কাজ করে এই উপাদান। ভিনেগারের মতো ভালো ন্যাচারাল কন্ডিশনার আর কিছু হতে পারে না। এর ন্যাচারাল কন্ডিশনিং ক্ষমতা চুলকে সোজা রাখবে। এক মগ পানিতে এক ক্যাপ ভিনেগার মিশিয়ে নিন। শ্যাম্পু করা পর এই পানি মাথায় ঢেলে দিন।
ক্যাস্টর অয়েল: ক্যাস্টর অয়েলও চুলকে সোজা করতে কাজ করে । নিয়মিত কুসুম গরম ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। কোন প্রকার ঝামেলা ছাড়াই চুল সোজা থাকবে। অথবা আমন্ড অয়েলের সাথে ও এই তেল মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন।
কলা : পাঁকা কলাও চুল সোজা রাখতে দারুণ কার্যকর। যা করতে হবে : একটি বা দুটি পাঁকা কলা নিন। একটি চামচের সাহায্যে কলা গুলো স্ম্যাশ করে নিন। এতে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই ও সামান্য অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরী করুন। এবার এই প্যাক চুলে এক ঘন্টার মতো লাগিয়ে রাখুন। ওই প্যাক চুলে ভেতর থেকে পুষ্টি যোগাবে যার ফলে চুল সোজা থাকবে।
পেঁপে : পেঁপেও চুল প্রাকৃতিক ভাবে সোজা রাখতে কার্যকর। একটি পাঁকা পেঁপে নিন (আন্দাজমতো) এর সাথে দই ও মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন। চুলে এই প্যাক নিয়মিত লাগালে ভালো ফল পাবেন।
সূত্র : গুগল





