গাজীপুর জেলা সম্পর্কে জানুন!

  • ইয়াসিন প্রধান সাজিদ
  • আগস্ট ২৮, ২০২০

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলার আয়তন মোট ১,৭৭০.৫৮ বর্গকিমি, জনসংখ্যা মোট ২১,৪৩,৪১৩ এবং জনঘনত্ব ১,২০০/বর্গকিমি। 

গাজীপুর জেলার সাক্ষরতার হার মোট ৫৬.৪০%। যা অর্ধেকের চেয়ে কিছু বেশি হলেও অন্যান্য জেলার তুলনায় কম। ঐতিহাসিক এ গাজীপুর ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। গাজীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে।

গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।

গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান। তাছাড়াও দেশের ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোষাক শিল্পের বিরাট অংশ গাজীপুরে অবস্থিত।

তথ্যঃ গুগল

Leave a Comment