গর্ভাবস্থার সপ্তম সপ্তাহে কী কী ঘটে?
- রেজবুল ইসলাম
- এপ্রিল ১০, ২০১৮
গর্ভাবস্থায় ৭ সপ্তাহ মানে হচ্ছে দুই মাসের একটু কম। এ সময়ের লক্ষণগুলি অনেকটা মিসড পিরিয়ডের মতো। এ সময়ে বমিবমি লাগা, ব্যাক পেইন হওয়া, ফুসকুড়ি এগুলা দেখা দিতে পারে। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো।
৭ সপ্তাহে শিশু কেমন হয়?
এই সপ্তাহে বাচ্চা ৮ মি. মি. এর মত লম্বা হয়। বাচ্চার হাড়ের গঠন শুরু হয়। শিশু এই সময় বৃদ্ধি পাচ্ছে এবং এখন তার ‘লিম্ব বাড’ দেখলে বুঝতে পারা যাবে যে সেগুলি পরে হাত ও পায়ের আকার ধারণ করবে । শিশুর শরীরের অনেক অংশের বিকাশ হতে থাকে যেমন, হৃদযন্ত্র, ফুসফুস, অন্ত্র, বৃহদন্ত্রের উপাঙ্গ, মস্তিষ্ক, সুষুম্না, নাক, চোখ, মুখমন্ডল ইত্যাদি । এই সময় কাউকে দেখে গর্ভাবতী মনে না হলেও শরীরের পরিবর্তনগুলি অনুভব করতে পারে ।
৭ সপ্তাহে মায়ের কিছু লক্ষণঃ
- Breast Changes (স্তনের পরিবর্তন)
- Slight Bleeding (সামান্য রক্তপাত)
- Morning Sickness ( সকালের দিকে অসুস্থ্যবোধ)
- Weight Fluctuations (ওজন বৃদ্ধি)
- Increased Vaginal Discharge (স্রাব ভাঙা বেশি হওয়া)
- Bloating
৭ সপ্তাহে শারিরীক পরিবর্তন :
- এই সময়ে মায়েরা সব কিছুতে আস্টে গন্ধ পেতে পারে আর খাবারে অরুচি দেখা দেয়। দিনের শুরুর দিকে মানে সকালে বমি বমি ভাব লাগা আর অসুস্থ্যতা লক্ষণীয়।
- কোষ্ঠকাঠিন্য হতে পারে। এসময় শরীরের বিভিন্ন হরমোন চেঞ্জ হয় যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।
- যেহেতু জরায়ু আকারে বড় হতে শুরু করে ফলে এর চাপে ঘন ঘন প্রসাবের বেগ আসে।
- স্তন আকার বৃদ্ধি পেতে পারে। আগের চাইতে বেশী সেন্সিটিভ হয়ে উঠতে পারে।
- বুকে হালকা জ্বলা-পোড়া হতে পারে।
মায়েদের জন্য করণীয়ঃ
- কখনোই একদম খালি পেটে থাকবেন না।
– খালি পেটে বমি বমি ভাব উদ্রেক হবে ।
- হাতের কাছে সবসময় কিছু হাল্কা খাবার রাখুন, এবং দিনে তিনবারের (ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার) বদলে অল্প পরিমাণে বারবার খাবার খান ।
- ব্লাড সুগার লেভেল যাতে ড্রপ না করে তার জন্য কিছু প্রোটিন-যুক্ত খাবার যেমন পণির, চীজ় দিয়ে বিস্কুট খেতে পারেন ।
- এইসময় আপনার জরায়ুর উপর শ্লৈষ্মিক পদার্থ পুরু হয়ে একটি রোধনী সৃষ্টি করে যেটা আপনার জরায়ুকে আপনি প্রসব না করা পর্যন্ত সংরক্ষিত রাখে । প্রত্যেক গর্ভবতী মহিলার শরীর কিছুটা ভিন্ন গতিতে বদলায় ।
- যদি আপনি আগে একবার সন্তানের জন্ম দিয়ে থাকেন তাহলে প্রথমবারের তুলনায় এবার একটু আগে থেকেই আপনাকে দেখলে বোঝা যাবে যে আপনি অন্তঃসত্ত্বা ।
-আপনি ক্লান্ত, খিটখিটে এবং খামখেয়ালী বোধ করতেও পারেন আবার নাও করতে পারেন । উপসর্গের অভাব মানে এই নয় যে আপনার শরীর বা শিশুর বৃদ্ধির মধ্য কোনো গন্ডগোল আছে ।





